মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বরিশালে জিনের বাদশা গ্রেপ্তার

প্রতিনিধি ৭০ বার পঠিত ২ মিনিটের পাঠ

বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল সাউদেরখাল পাড় এলাকা থেকে কথিত জিনের বাদশাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারকৃতরা হলো- প্রতারক জিনের বাদশা হারেজ সরদার ও তার সহযোগী শহিদ বেপারী।

এ ঘটনায় শুক্রবার সকালে একই এলাকার বাসিন্দা প্রতারিত আকবর আলী মীর বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

আটককৃতদের শুক্রবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক আমিনুল ইসলাম তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, ওই গ্রামের সিরাজ সরদারের পুত্র হারেজ সরদার দীর্ঘদিন ধরে তার সহযোগীদের নিয়ে মোবাইলে কণ্ঠ পরিবর্তন করে জিনের বাদশা সেজে বিভিন্ন লোকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।

এরই ধারাবাহিতকায় মামলার বাদীকে প্রতারিত করে ৪ লাখ টাকা হাতিয়ে নেয় হারেজ ও তার সহযোগিরা। বিষয়টি থানাকে অবহিত করলে পুলিশ জিনের বাদশার ঘরে অভিযান চালিয়ে ওই দু’জনকে আটক করে। এ ঘটনায় বাদীর দায়েরকৃত মামলায় আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে প্রেরণ করেন। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।