ডোমারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
নীলফামারীর ডোমার উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ডিসেম্বর)দুপুরে আলোচনা সভার শুরুতে সকল শহীদ বুব্ধিজীবীদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ,উপজেলা আ.লীগের সভাপতি খায়রুল আলম বাবুল,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরন নবী,পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার ইলিয়াছ হোসেন,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,সাবেক প্রধান শিক্ষক আবু সুফিয়ান লেবু প্রমূখ।এসময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন এইদিনটি বাঙ্গালি জাতির জীবনে একটি কলঙ্কের দিন। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানী হানাদার বাহিনী দেশের বিভিন্ন স্থানে আতœসমর্পণ শুরু করে এবং পাকিস্তানীরা যখন তাদের অনিবার্য পরাজয় বুঝতে পারে তখন পাকিস্তানী সেনাবাহিনী ও তাদের দোসর রাজাকার,আলবদর বাহিনীর প্রত্যক্ষ সহযোগীতায় বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, বিভিন্ন শ্রেনীপেশার মেধাবী মানুষদের নির্মমভাবে হত্যা করে।বাঙ্গালী জাতি যেন বিশ্ব দরবারে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উচু করে দাড়াতে না পারে। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় বাঙ্গালীর শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। আলোচনা শেষে শহীদ বুদ্ধিজীবীদের বিদায়ী আত্মার শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।