মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

পাবনায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

প্রতিনিধি ১১ বার পঠিত ২ মিনিটের পাঠ

পাবনা সদরের রাজাপুর এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আমিন শেখ (৪০) ওরফে আমিন ডাকাত নামে একজন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে বিদেশী পিস্তল ও মাদক উদ্ধার করেছে র‌্যাব। ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছে

আমিন ডাকাত পাবনা সদরের গয়েশপুর পয়দা গ্রামের আমিন উদ্দিন শেখের ছেলে। নিহত ডাকাতের নাম পরিচয় নিশ্চিত করেছে পাবনা র‌্যাব কর্তৃপক্ষ।

ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি, দুটি ধারালো অস্ত্র ও ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। নিহত ডাকাতের মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানানিয়েছেন র‌্যাব। মঙ্গলবার ভোররাতে পাবনা রাজাপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালের সামনে ঘটনা ঘটে।

র‌্যাব জানিয়েছে মঙ্গলবার ভোররাতে মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় ডাকাতরা র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে তারা গুলি চালায়। র‌্যাব পালটা গুলি চালালে ডাকাত দল পালিয়ে যায়।

ঘটনার পর একজন ডাকাতের মড়দেহ উদ্ধার করা হয়। নিহত ডাকাতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পাবনা র‌্যাব  ১২ সিপিসি ২ এর দায়িত্বপ্রাপ্ত কম্পানি কমান্ডার আমিনুল ইসলাম।