মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাজশাহীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

পাপন সরকার ৭২ বার পঠিত ১ মিনিটের পাঠ

রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বিড়ালদহ মাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সিরাজুল হক (৪৫)।  তিনি বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার তৌকিরপাড়া মহল্লার মৃত ইদ্রিস আলীর ছেলে। 

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে ঢাকা -রাজশাহী মহাসড়কে রাজশাহীগামী দ্রুতগতিতে যাওয়া ট্রাককে অভার টেক করার সময় সামনে আরেকটি গাড়ী থাকলে তিনি মোটরসাইকেলের ব্রেক করলে রাস্তার উপর উল্টে পরে যান। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হাত ও মাথা আলাদা হয়ে ঘটনা স্থলেই তিনি মারা যায়।

পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী জানান,  মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হবে বলেও জানান তিনি।