আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলনে কেন্দ্রীয় কমিটিতে যেসব পদ শূন্য ছিলো, সেসব পদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে দলটি।
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে শূন্য পদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নতুন পদ পেলেন যারা :
অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, শ্রম ও জনশক্তি সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, উপ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আমিন।
সদস্য :
আবুল হাসনাত আবদুল্লাহ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, খ ম জাহাঙ্গীর, নুরুল ইসলাম ঠান্ডু, বদরুদ্দিন কামরান, দীপংকর তালুকদার, অ্যাডভোকেট আমিরুল ইসলাম মিলন, আক্তার জাহান, ডাক্তার মুশফিক, অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার, মেরিনা জামান কবিতা, পারভিন জামান কল্পনা, হোসনে আরা লুৎফর ডালিয়া, অ্যাডভোকেট সফুরা খাতুন, অ্যাডভোকেট সানজিদা খানম, আনোয়ার হোসেন, আনিসুর রহমান, শাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু, গোলাম রব্বানী চিনু, মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং, গ্লোরিয়া সরকার ঝর্না,
আরো যে পদগুলো শূন্য থাকলো :
সাংগঠনিক সম্পাদক (১টি), শিল্প ও বাণিজ্য সম্পাদক, কোষাধ্যক্ষ, ধর্ম সম্পাদক ও সদস্য (৩টি) পদ।
এর আগে গত ২১ ডিসেম্বর দলের ২১তম জাতীয় সম্মেলনে ৪২টি পদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ৮১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে ৩৯টি পদ শূন্য ছিলো।
ওই কমিটিতে রেকর্ড নবম বারের মতো সভাপতির দায়িত্ব পান শেখ হাসিনা এবং দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক হন ওবায়দুল কাদের।