মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট ৭০ বার পঠিত ১ মিনিটের পাঠ

রাজধানীর নয়াপল্টনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  বিএনপি’র কার্যালয়ের সামনের সড়কের পশ্চিম পাশে দুপুর তিনটার দিকে এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) জুমার পর তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন বিএনপি’র কার্যালয়ে এসেছিলেন। তারা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিতে যাওয়ার পরপরই এ বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। তিনি জানান, বিএনপি কার্যালয়ের ১০০ গজ পশ্চিম পাশে ফুটপাতে ককটেলটি বিস্ফোরিত হয়। কে বা কারা করেছে, জানা যায় নি। তবে এতে কেউ আহত হননি।