মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আখাউড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

মোঃ দ্বীন ৬০ বার পঠিত ১ মিনিটের পাঠ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আজ শনিবার বিকেলে আখাউড়া-আগড়তলা সড়কের নারায়নপুন নামক স্থানে চলন্ত মোটর সাইকেলের সাথে ধাক্কা লেগে বয়োবৃদ্ধ নান্নু মিয়া আহত হন পরে স্থানীয়রা প্রথমে তাকে আখাউড়া উপজেলা সাস্থ্য কমপ্লেক্স ও পরে জেলার সদর হাসপাতালে নিলে তাকে ঢাকায় রেফার্ড করা হলে ঢাকায় নেয়ার পথেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষ্যদর্শী সুত্রে জানা গেছে, আজ শনিবার বিকেলে নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে বাড়ির দিকে ফিরছিলেন তিনি পরে আখাউড়া-আগড়তলা সড়ক দিয়ে মোটরসাইকেল যোগে আসছিলেন অপু টেলিকমের মালিক শামীম মিয়া চলন্ত অবস্থায় তার মোটর সাইকেলের সাথে নান্নু মিয়ার চাদরের টান পরে এতে ঘটনাস্থলে তিনিও মারাত্বক ভাবে আহত হন পরে স্থানীয়রা হাসপাতালে নিলে তাকে জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয় সেখান থেকে তাকে ঢাকায় রেফার্ড করা হলে পথি মধ্যেই তার মৃত্যু হয়।