মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বিএনপির কারখানা থেকে জামায়াত আবার নতুন জঙ্গি তৈরি করবে : ইনু

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

enu
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রাজাকার নামে দানবদের যতবারই ফাঁসি দেয়া হোক না কেন, জামায়াত বিএনপির কারখানা থেকে তারা আবার নতুন জঙ্গি ও দানব তৈরি করবে। তাই খালেদা জিয়া ও বিএনপি-জামায়াতকে যেদিন বর্জন করা হবে, বাংলাদেশ সেদিন জঙ্গি মুক্ত হবে।

আজ বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে বাংলাদেশ ও ভারতের নন্দিত শিল্পীদের সঙ্গীত সিডি ‘শুধু তুমি আমি’ অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিথিলা ইবরারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্রাক্তন বিচারপতি তোফাজ্জল ইসলাম, বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক, বিচারপতি আশরাকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার ইব্রাহীম ফাতেমী, জি-সিরিজ ও অগ্নিবীণা’র কর্ণধার নাজমুল হক ভূঁইয়া ও প্রকাশিত অ্যালবামের বাংলাদেশের শিল্পী এসএম তারেক ও মঞ্জু।
তথ্যমন্ত্রী বলেন, বুদ্ধিজীবীদের সততা নিয়ে যারা প্রশ্ন তোলেন, তারা শহীদ বুদ্ধিজীবীদের দ্বিতীয় বার হত্যা করার জন্য কথার চাপাতি চালাচ্ছেন। জঙ্গি ও দানবরা পাকিস্তানীদের ছানাপোনা। আর এই ছানাপোনাদের তৈরি করার কারখানা জামায়াত ও বিএনপি। খালেদা সেই ছানাপোনাদের মায়ের আদর দিয়ে লালন পালন করছে। যারা আজ বুদ্ধিজীবিদের সততা নিয়ে প্রশ্ন তুলছেন।
শিল্পী-সাহিত্যিকদের প্রতি আহবান জানিয়ে মন্ত্রী বলেন, একাত্তরে পাকিস্তান বাংলাদেশের উপর আক্রমণ করেছে, তাদের সাথে মিলিত হয়ে রাজাকাররা হামলা করেছে। আর এখন খালেদা ও রাজাকাররা পাকিস্তানীদের কথার সূর ধরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করছে।

জামায়াত বিএনপিকে শয়তানের সাথে তুলনা করে মন্ত্রী বলেন, শয়তান কোনো দিন ভালো হতে পারে না। মুক্তিযোদ্ধাদের সততা নিয়ে প্রশ্ন তোলেন, তারা সুযোগ পেলেই গণতন্ত্রকে হত্যা করে, ইতিহাসকে কলঙ্কিত করতে চেষ্টা করে। আর সেই শয়তানের মতো খালেদা ও বিএনপি পাকিস্তানী তীর বাংলাদেশের দিকে ছুড়ছেন। তাই তাদের প্রতিহত করতে যতটুকু শক্তি প্রয়োজন ততটুকু শক্তি আমাদের অর্জন করতে হবে।