মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাজধানীতে কিশোরীকে গণধর্ষণ

প্রতিনিধি ৬৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

রাজধানীর কামরাঙ্গীরচরে বৃহস্পতিবার রাতে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। কিশোরীর বান্ধবীর সহায়তায় ৫ জন মিলে তাকে ধর্ষণ করে।

শুক্রবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ওই কিশোরীর বান্ধবীসহ পাঁচজনকে আটক করেছে। এক আসামি পলাতক।

কামরাঙ্গীর চর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বি এম মশিউর রহমান জানান, কিশোরীকে পাঁচজন মিলে ধর্ষণ করেছে। কিশোরীর এক বান্ধবী ধর্ষণে সহযোগিতা করেছে। বান্ধবী তাকে ডেকে নিয়ে যায়।

ধর্ষিত কিশোরীর স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত ৭-৮টার দিকে কামরাঙ্গীরচরের পূর্ব রসূল এলাকায় নির্মাণাধীন ভবনে তাকে ধর্ষণ করা হয়। এর আগে তার এক বান্ধবী তাকে মিথ্যে বলে সেখানে ডেকে নিয়ে যায়।