মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নির্বাচনে হেরে আ.লীগের অবরোধের ডাক

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

election-pouro-bnp

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ  পাবনা শহরে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছে পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রকিব হাসান টিপুর কর্মী ও সমর্থকরা। আজ বুধবার রাতে পাবনা জেলা প্রশাসনের বিরুদ্ধে নির্বাচনের পক্ষপাতিত্ব ও কারচুপির অভিযোগে এ ঘোষণা দেয় টিপুর কর্মীরা।

এর আগে একই দাবিতে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করেন টিপুর কর্মীরা। পাবনা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান মিন্টু ৩০ হাজার ৪৪৭ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রকিব হাসান টিপু পেয়েছেন ২৪ হাজার ৬৫৪ ভোট।

আওয়ামী লীগ প্রার্থী রকিব হাসান টিপুর কর্মী-সমর্থকরা সন্ধ্যা ৭টার দিকে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন। তাঁরা সেখানে প্রতিবাদ সমাবেশ করেন এবং পাবনার পৌরসভা নির্বাচনের ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানান।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/*31-12-2015/মইনুল হোসেন