মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

চট্টগ্রামের বস্তিতে ফের আগুন

প্রতিনিধি ৬৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের পাঁচলাইশ থানার মির্জাপোল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে হঠাৎ করেই ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আজিজুল ইসলাম জানান, শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে মির্জাপুল এলাকার ডেকোরেশন গলির ওই বস্তিতে আগুন লাগার খবর পান তারা।

তিনি জানান, ফায়ার সার্ভিসের ১৪টি গাড়ি সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে বেলা ১১টা পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি। 

কীভাবে আগুনের সূত্রপাত হলো তা এখনো জানা যায়নি। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।

উল্লেখ, গত শুক্রবার নগরের পাঁচলাইশ থানার মির্জাপোল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দেড়শ ঘর পুড়ে যায়।