মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কুড়িগ্রামে বায়োমেট্রিক পদ্ধতিতে শিক্ষাথীদের হাজিরা গ্রহণ কার্যক্রমের উদ্বোধন

এস এম ৭৪ বার পঠিত ২ মিনিটের পাঠ

কুড়িগ্রামের চিলমারীতে মুক্তিযুদ্ধ কর্নার, সততা স্টোর, ডিজিটাল ক্যাম্পেইনের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার পাত্রখাতা রিয়াজুল জান্নাহ দাখিল মাদরাসায় ফিতা কেটে তিনটি কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন।

‘ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে, ডিজিটাল শিক্ষা সবার আগে’ প্রতিপাদ্য বাস্তবায়নে উপজেলায় প্রথমবারের মতো বায়োমেট্রিক পদ্ধতিতে শিক্ষাথীদের দৈনিক হাজিরা গ্রহন চালু করে প্রতিষ্ঠানটি। একইসাথে মুক্তিযুদ্ধকে জানতে মুক্তিযুদ্ধ কর্নার এবং শিক্ষাথীদের দূর্নীতিমুক্ত, সৎ ও নৈতিকতা চর্চার জন্য বিক্রেতা বিহীন সততা স্টোর চালু করা হয়।

পরে এক আলোচনা সভায় মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি এস, এম তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, মাদরাসাটির সুপারিন্টেন্ডেন্ট মোঃ আব্দুল আজিজ আকন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূজা ঊদ-দৌলা, উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ্, মহিলা ভাইস চেয়ারম্যন মোছাঃ আছমা বেগম, চিলমারী মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, রমনা মডেল ইউপির চেয়ারম্যান আজগার আলী সরকার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রাকৃতিক দূর্যোগের কারণে কুড়িগ্রাম জেলা পিছিয়ে থাকলেও শিক্ষা ক্ষেত্রে এ জেলা অনেক এগিয়ে রয়েছে। একাডেমিক শিক্ষা গ্রহণের পাশাপাশি অতিরিক্ত দক্ষতা অর্জনের মাধ্যমে জেলার অর্থনৈতিক মন্দা দূর করা সম্ভব।