ভালুকায় ব্রীজ ভেঙ্গে বালি ভর্তি ট্রাক নদীতে
ময়মনসিংহের ভালুকা টু সখিপুর সড়কের মলিক বাড়ী বাজার সংলগ্ন ক্ষীরু নদীর বেইলী ব্রীজ ভেঙ্গে বালি ভর্তি ট্রাকসহ নদীতে পড়ে গেছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওভারলোড একটি বালি ভর্তি একটি ট্রাক উপজেলা সদর থেকে থেকে যাওয়ার পথে ব্রীজটি পাড়ি দেয়ার সময় মাঝখানে উঠতেই বিকট শব্দে ব্রিজটি ভেঙ্গে ট্রাকসহ নদীতে পড়ে যায়। স্থানীয়দের অভিযোগ দিয়ে প্রতিনিয়ত ওভারলোড গাড়ি চলাচল করা এবং ঝুঁকিপুর্ন ব্রীজটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এ দুর্ঘটনা ঘটে। সওজ কর্তৃপক্ষ কয়েক বছর যাবৎ ঝুঁকিপুর্ন সাইনবোর্ড দিয়ে রাখলেও সংস্কারের উদ্যোগ নেয়নি। এদিকে পায়ে হেঁটে পারাপারের জন্য বিকল্প হিসেবে বাঁশের সাকো নির্মান করছে স্থানীয়রা। উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।