মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

৫ জানুয়ারি সমাবেশের অনুমতি এখনো পায়নি বিএনপি

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬২ বার পঠিত ১ মিনিটের পাঠ

BNP-Flag
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ ৫ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের অনুমতির ব্যাপারে বিএনপিকে এখনো কিছু জানায়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

অনুমতির ব্যাপারে জানতে বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার বিকেলে ডিএমপি কার্যালয়ে যান। সেখানে একজন কর্মকর্তার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ হলেও সমাবেশের অনুমতির ব্যাপারে কিছু জানাননি তিনি।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন-বিএনপির প্রকাশনা সম্পাদক লায়ন হারুন অর রশীদ, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি ও আসাদুল করিম শাহীন।