ডোমারে অপহরনের ৭দিন পর কলেজ ছাত্রী উদ্ধার
প্রতারণার ফাঁদে ফেলে কলেজ ছাত্রীকে অপহরণ করা এবং ধর্ষণের দায়ে নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের এক সন্তানের জনক ডাবলু চন্দ্র রায়কে (২৫) আটক করেছে পুলিশ। ডাবলু ঐ ইউনিয়নের নয়ানী বাগডোকরা গ্রামের নরেন্দ্রনাথ রায়ের ছেলে।
মামলা সূত্রে জানাযায়, উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মাষ্টার পাড়া এলাকার নরেশ চন্দ্র রায়ের কলেজ পড়ুয়া অবিবাহিতা মেয়ে চিন্নয়ী রায়কে, ডাবলু চন্দ্র রায় প্রতারণা করে ২২ ফেব্রুয়ারী অপহরণ করে এবং পালাক্রমে ধর্ষণ করে। বৃহষ্পতিবার ২৭ ফেব্রুয়ারী রাতে এলাকাবাসীর সহযোগীতায় ৭দিন পর অপহৃত ছাত্রীটিকে এসআই আব্দুল লতিফ সঙ্গীয় ফোর্সসহ তাদেরকে উদ্ধার করে ও ডাবলুকে গ্রেফতার করে। শুক্রবার চিন্নয়ীর বাবা নরেশ চন্দ্র রায় বাদী হয়ে অপহরণ ও ধর্ষণের দায়ে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৩, তারিখ ২৮/০২/২০ইং।
ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, চিন্নয়ীর বাবা বাদী হয়ে অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করেছে। শুক্রবার সকালে ডাবলু চন্দ্র রায়কে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়। চিন্ময়ী রায়কে ডাক্তারী পরীক্ষার জন্য মেডিক্যালে পাঠানো হয়েছে।