ডিমলায় ভারতীয় ৬৭ টি চোরাই গরুসহ গ্রেফতার ১
নীলফামারীর ডিমলায় ভারতীয় চোরাই গরুসহ একজনকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার (০১-মার্চ) দুপুরে ডিমলা বাবুরহাটের গরুর হাট এবং বিভিন্ন এলাকা থেকে ডিমলা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ভারতীয় ৬৭টি চোরাই গরু আটক করে থানায় নিয়ে আসে। এ সময় উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের ছাতনাই গ্রামের আমির হোসেনের ছেলে মোশারফ হোসেনকে অবৈধভাবে ভারতীয় গরু পাচারের অপরাধে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানাযায়, এইসব গরু ডাক্তারী পরিক্ষা-নিরীক্ষা ছাড়াই দেশের বিভিন্ন স্থানে পাচার অসাধু ব্যবসায়ীরা।
ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি নীলফামারীতে মিটিংএ আছি। ভারতীয় ৬৭ টি গরু আটক করার বিষয়টি মোবাইল ফোনে জেনেছি থানায় গিয়ে পরবর্তি পদক্ষেপ গ্রহন করা হবে।