মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ময়মনসিংহের ত্রিশালে ১ম বীমা দিবস পালিত

প্রতিনিধি ৮২ বার পঠিত ১ মিনিটের পাঠ

এনামুল হক ।। আজ রবিবার ত্রিশাল উপজেলায় ১ম বারের মত বীমা দিবস পালিত হয়।সকাল ১১ টায় ত্রিশাল উপজেলা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে র‌্যালি বের হয়। ‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সাড়ম্বরে ত্রিশাল উপজেলায় রবিবার জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১লা মার্চ তৎকালীন আলফা ইন্সুরেন্স কোম্পানীতে যোগদান করেছিলেন। সেই দিনটিকে স্বরণীয় করে রাখতে ১লা মার্চ জাতীয় বীমা দিবস ঘোষণা করেছে সরকার। দিবসটি উপলক্ষে ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে, আলোচনা সভায় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, ত্রিশাল উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, ত্রিশালে নিযুক্ত বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।