মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আমতলীতে পানি দিয়ে কাঁচা ইট নষ্ঠ, ৪০ হাজার টাকা জরিমানা

মো. খালেদ মোশাররফ সোহেল ৬৬ বার পঠিত ২ মিনিটের পাঠ

বরগুনার আমতলীতে চারটি ইটভাটায় অভিযান চালিয়ে পানি দিয়ে কাঁচা ইট নষ্ঠ ও চল্লিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। 

জানাগেছে, বুধবার বেলা ১১টায় আমতলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় উপজেলার কল্যাণপুর এলাকায় জিমি বিক্সসে অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের লাইসেন্স নবায়ন না থাকার অভিযোগে ওই বিক্সসের তৈরী করা কাঁচা ইট ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে নষ্ঠ করা হয়। দুপুর ১২টার দিকে খলিয়ান বাসষ্ট্যান্ডের দক্ষিন পার্শ্বে অবস্থিত এমএসবি বিক্সস কর্তৃপক্ষ ভাটার কোন বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় সেখানেও ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে তাদের তৈরী করা কাঁচা ইট নষ্ঠ করা হয়। 

দুপুর ২টায় উপজেলার খুড়িয়ার খেয়াঘাট এলাকায় তৌহিদ বিক্সস ও দক্ষিন-পশ্চিম আমতলী এলাকায় অবস্থিত সাগর বিক্সসে অভিযান চালিয়ে অভিযান চালিয়ে ইটভাটা ও ইট প্রস্তুত নিয়ন্ত্রন আইন ২০১৯ এর ১৬ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, এসকল ইটভাটা মালিকগণ বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ৪০ হাজার টাকা জরিমানা ও পানি দিয়ে কাঁচা ইট নষ্ঠ করা হয়েছে।