মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

করোনাভাইরাস : দু’উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজেদের সুরক্ষায় নেই মাক্স ও ইউনির্ফম

মো. খালেদ মোশাররফ সোহেল ৬৫ বার পঠিত ২ মিনিটের পাঠ

বরগুনার আমতলী ও তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস মোকাবেলায় পাঁচ বেডের তিনটি আইসোলেশন রুম প্রস্তুত রাখা হয়েছে। দুই জন চিকিৎসক প্রদান করে ছয় সদস্যের দুটি আলাদা মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। কিন্তু এই মুহুর্তে নিজেদের নিরাপত্তা বা সুরক্ষার জন্য প্রয়োজনীয় মেডিকেল মাস্ক ও সুরক্ষা ইউনিফর্ম নেই টিমের কাছে।

জানাগেছে, আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে আলাদা দুটি রুমে তিনটি বেড প্রস্তুত রাখা হয়েছে। প্রাথমিক লক্ষণ নিয়ে কোন রোগী হাসপাতালে আসলে ওই রুমে তাদের চিকিৎসা দেওয়া হবে। এ জন্য আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সাহাদাত হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। 

অনুরূপ তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি রুমে দুটি বেড প্রস্তুত রাখা হয়েছে। এখানেও ডাঃ ফাইজার হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। দুটি টিমের সদস্যরা আইসোলেশন রুমে করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসার দায়িত্ব পালন করবেন। 

দু’উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, হাসপাতালে করোনা ভাইরাস মোকাবেলায় সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। এছাড়া আলাদা আইসোলেশন রুম, চিকিৎসক ও নার্স প্রস্তুত রাখা হলেও চিকিৎসক ও নার্সদের নিরাপত্তা বা সুরক্ষার জন্য প্রয়োজনীয় মেডিকেল মাস্ক এবং সুরক্ষা ইউনিফর্ম নেই। মাস্ক ও সুরক্ষা ইউনিফর্মের চাহিদা দেয়া হয়েছে দ্রুত সময়ের মধ্যে পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী মুঠোফোনে বলেন, আমতলী ও তালতলী উপজেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কোন খবর পাওয়া যায়নি। করোনা ভাইরাস রোগীর চিকিৎসার জন্য দু’উপজেলার দুটি হাসপাতালে আলাদা আলাদা আইসোলেশন রুম, চিকিৎসক ও নার্স প্রস্তুত রাখা হয়েছে। তিনি আরো বলেন, দু’উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হবে।