মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কাপাসিয়ায় অবৈধ ইটভাটার মালিককে ১০ লাখ টাকা জরিমানা

আসাদুল্লাহ মাসুম ৭১ বার পঠিত ১ মিনিটের পাঠ

গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ ইটভাটার মালিককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। 

১১ মার্চ বুধবার দুপুরে কাপাসিয়া উপজেলা রাওনাইট এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

মোবাইল কোর্ট পরিচালনা করেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের  নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

উপজেলা রাওনাইট এলাকার এসএমবি ব্রিকস কে ৫ লাখ টাকা,  সিডিবি ব্রিকস কে ৫ লাখ টাকা করে সর্বমোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়। 

এ এম কে ব্রিকস ও অন্য দুটি ইটভাটা সহ মোট ৩টি ইটভাটাকে  এস্কেভেটর মেশিনের সাহায্যে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।  ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটার আগুন নিভিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময়  উপ‌স্থিত ছি‌লেন- গাজীপুর প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের উপ পরিচালক মোঃ আব্দুস সালাম সরকার, সহকারি পরিচালক মোঃ আশরাফ উদ্দিন, প‌রিদর্শক শেখ মোজাহীদ ও  দিলরুবা আক্তার।   

অভিযানে সহযোগিতায় করেন গাজীপুর ফায়ার সা‌র্ভিস, র‍্যাব-১ ও গাজীপুর জেলা পু‌লিশের সদস্যবৃন্দ।