মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

জয়পুরহাটে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, চালক নিহত

প্রতিনিধি ৬২ বার পঠিত ১ মিনিটের পাঠ

জয়পুরহাটের পাঁচবিবিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বেলায়েত হোসেন (২৫) নামে এক চালক নিহত হয়েছে। বৃস্পতিবার সকালের দিকে জয়পুরহাট-হিলি সড়কের বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেলায়েত হোসেন পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের লাটপাড়া গ্রামের বেলায়েত মফিদুল মুন্সীর ছেলে ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলায়েত হোসেন সকালে তার ভগ্নিপতির মোটরসাইকেল নিয়ে জয়পুরহাট শহরের দিকে আসছিল। পথিমধ্যে বটতলী এলাকায় মোটরসাইলটি নিয়ন্ত্রন হারালে পাশের একটি গাছে সাথে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার বিষয়টি পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মুনসুর রহমান নিশ্চিত করেছেন।