মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

পাথরঘাটায় বন থেকে অসুস্থ হরিণ উদ্ধার, হাসপাতালে মৃত্যু

মো. খালেদ মোশাররফ সোহেল ৬৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

বরগুনার পাথরঘাটায় সংরক্ষিত বন হরিণঘাটা থেকে শুক্রবার সকালে একটি অসুস্থ হরিণ উদ্ধার করে বন বিভাগ। পরে অসুস্থ্য হরিণটিকে চিকিৎসার জন্য উপজেলা প্রানী সম্পদ হাসপাতালে নিয়ে আসলে দুপুর ১টার দিকে হরিণটি মারা যায়।

পাথরঘাটা উপজেলা প্রানী সম্পদ র্কমর্কতা (ভারপ্রাপ্ত) ডা. অরবিন্দু দাস বলনে, হরিণটির মুখের ডান পাশের নিচে অনেক গুলো দাত ছিলনা। মুখের জিহ্বিার এক তৃতীয়াংশ নষ্ট হয়ে গেছে।

বন বিভাগের পাথরঘাটা রেঞ্চ কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, হরিণঘাটা সংরক্ষিত বনের নার্সারি এলাকা থেকে শুক্রবার সকাল ১০টার দিকে হরিণটিকে শুয়ে থাকতে দেখে বনবিভাগ উদ্ধার। পরে উপজেলা সদর প্রানী সম্পদ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে হরিণটি মারা যায়। তিনি আরো জানান, মৃত হরিণটির চামড়াটি আলামত হিসেবে রাখা হয়েছে, দেহটি মাটি চাপা দেয়া হয়েছে।