মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

আজিজুল হাই ৬২ বার পঠিত ১ মিনিটের পাঠ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় করোনা  ভাইরাস পরিস্থিতিকে কাজে লাগিয়ে এক শ্রেণীর ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট দেখিয়ে চাল, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য অতিরিক্ত দামে বিক্রি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা চলায়।  এই অভিযোগে  শুক্রবার  বিকেলে ঈশ্বরগঞ্জ বাজার মনিটরিংকালে অতিরিক্ত দামে বিক্রির অপরাধে এক পেঁয়াজের পাইকারি বিক্রেতাকে ১৫,০০০/ এবং এক চাল ব্যবসায়ীকে ১০,০০০/- জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি  সাঈদা পারভীন। এসময় ঈশ্বরগঞ্জ থানার পুলিশ সদস্যবৃন্দ ও বাজারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।