মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

চট্টগ্রামে ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ১২

প্রতিনিধি ৭১ বার পঠিত ১ মিনিটের পাঠ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।

শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় লবণবাহী একটি ট্রাকের সাথে যাত্রীবাহী হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অধিকাংশই লবণ শ্রমিক।

চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হয়েছেন ১০ জন। এদের মধ‌্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন জসিম উদ্দিন ও বেলাল উদ্দিন। তারা আপন দুই ভাই। তাদের বাড়ি বান্দরবানের আজিজ নগর ইউনিয়নের রোড পাড়ায়।

এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরো সাত জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে চার জনের অবস্থা বেশি গুরুতর। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন মো. আলমগীর।