মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

তালতলী সমুদ্র সৈকতে অজ্ঞাত ছেলে শিশুর লাশ উদ্ধার

মো. খালেদ মোশাররফ সোহেল ৬৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

বরগুনা তালতলী সমুদ্র সৈকত শুভসন্ধ্যায় পায়রা নদী থেকে অজ্ঞাত (১২) বছরের এক ছেলে শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর দুই টার দিকে অজ্ঞাত এ শিশুর লাশটি উদ্ধার করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার শুভসন্ধা সমুদ্র সৈকতের পাড়ে স্থানীয় কিছু শিশুরা সকালে খেলাধুলা করতে গিয়ে এক অজ্ঞাত শিশুর  লাশটি ভাসতে দেখে স্থাণীয়দের জানায়। স্থাণীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

এ বিষয়ে তালতলী থানায় একটি অপমৃত্যু মামলা মদায়ের করা হয়েছে। লাশটির ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তালতলী  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর ভাসমান লাশটি উদ্ধার করে।