আমতলীতে বৃষ্টিতে ৪০ লাখ কাঁচা ইট নষ্ট
বরগুনার আমতলীতে শনিবার সন্ধ্যার সময় বৃষ্টিতে প্রায় ৩৫/৪০ লাখ কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। এতে ১৯/২০ টি ইটভাঁটার কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন ইটভাঁটির মালিকরা। করোনা ভাইরাসের এই সময়ে বৃষ্টির ক্ষতি পুষিয়ে উঠতে পারবেনা বলে জানান, ইটভাটার মালিকরা ।
জানাগেছে, শনিবার সন্ধ্যায় আমতলী উপজেলায় তুমুল বৃষ্টি হয়। আধা ঘন্টা তুমুল বৃষ্টিতে উপজেলার ইটভাটা গুলোর ইটভাঁটির অর্ধ কোটি কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ৪/৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ইট ভাঁটির মালিকরা। নষ্ট ইট অপসারনে সমস্যা হওয়ায় অনেক ইটভাটি বন্ধের উপক্রম হয়েছে। ফলে বিপাকে পরেছে ইটভাটার মালিকরা। নষ্ট ইট অপসারন না করা পর্যন্ত নতুন ইট তৈরি করা যাবে না। ইটভাটির মালিকরা জানান, দুইভাবেই ইটভাটির মালিকরা ক্ষতিগ্রস্থ হয়েছে। একদিকে কাঁচা ইট নষ্ট হয়েছে অন্যদিকে নষ্ট ইট অপসরনে টাকার প্রয়োজন । তারা আরো জানান, বৃষ্টির কারনে সময়ের পনের দিন পূর্বেই ইট পোড়ানো বন্ধ হয়ে যাবে। আর তেমন ইট পোড়াতে পারবো না।
রবিবার সরেজমিনে জিমি , সাউথ , কেএবি , আরএএবি, সাগর , আকন, মুন্সি , ঢাকা, মা , আরএনটি, এএটি, এনবিএম ও তৌহিদ ইটভাঁটি ঘুরে দেখাগেছে, তুমুল বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট হয়ে মাটির সাথে মিশে গেছে এবং দলা হয়ে কাঁদায় পরিনত হয়েছে। ইট নষ্ট হওয়ায় ভাটির মালিকরা হতাশ হয়ে পড়েছেন।