মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মৃত আ.লীগ নেতার সংস্পর্শে আসা ৩৫ জনের নমুনা সংগ্রহ

মো. খালেদ মোশাররফ সোহেল ৬৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব জি এম দেলওয়ার হোসেন ৯ এপ্রিল মৃত্যুবরন করায়। মৃত্যুর পরে জানা যায় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলো। এসময় বাড়িতে তার সংস্পর্শে আসা সন্দেহে ৩৫ জনের নমুনা সংগ্রহ করেছে বরগুনা স্বাস্থ্য বিভাগ।

শনিবার বিকাল ৩ টায় জিএম দেলওয়ার হোসেনের বাড়ি গিয়ে বরগুনার সিভিল সার্জন ডা: হুমায়ুন হাসান শাহিন খান, আমতলী হাসপাতালের টেকনোলজিষ্ট মো. রিয়াজ হোসেন ও মো. আবুল বাশার নমুনা সংগ্রহ করেন।

বরগুনার সিভিল সার্জন মো.হুমায়ুন হাসান শাহিন খান মুঠোফোনে জানান. জিএম দেলওয়ার হোসেনের নিকটজন ও তার সংস্পর্শে আসা ৩৫ জনের নমুনা সংগ্রহ করে নমুনা সংগ্রহ করে ঢাকা রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইসিডিআর) পাঠিয়ে দেয়া হয়েছে।