৯৯৯ এ ফোন পেয়ে ইউপি মেম্বারের ঘর থেকে মাটি খুঁড়ে চালের বস্তা উদ্ধার
ভোলার লালমোহনের বদরপুর ইউনিয়নে ইউপি মেম্বারের বসত ঘরে মাটি খুঁড়ে সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে ট্রিপল নাইনে (৯৯৯) ফোন পেয়ে লালমোহন থানা পুলিশ বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার জুয়েলের ঘরের খাটের নিচে মাটি খুঁড়ে লুকিয়ে রাখা ৭ বস্তা চাল উদ্ধার করে।
এছাড়াও ওই ওয়ার্ডের চৌকিদার শাহে আলমের ঘর থেকে আরও ৬ বস্তা চাল উদ্ধার করা হয়। এসব চাল সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির।
ইউপি মেম্বার জুয়েল আত্মগোপন করলে তার বাবা সাবেক মেম্বার নান্নুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।