মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে নতুন করে ৪ জনের করোনা পজেটিভ

প্রতিনিধি ৭১ বার পঠিত ২ মিনিটের পাঠ

কিশোরগঞ্জে নতুন করে দুই চিকিৎসকসহ আরো চার জনের করোনাভাইরাস পজেটিভ ধরা পড়েছে। এরমধ্যে জেলার করিমগঞ্জ উপজেলায় দুইজন চিকিৎসক, পাকুন্দিয়া উপজেলায় একজন ও ভৈরব উপজেলায় একজন আক্রান্ত হয়েছেন।

সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান মুক্তিযোদ্ধার কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, করোনার উপসর্গ নিয়ে ভুগছিলেন এমন ৫০ জন রোগীর নমুনা সংগ্রহ করে মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়েছিল। এর মধ্যে সোমবার প্রতিবেদনে দুইজন চিকিৎসকসহ চার জনের করোনাভাইরাস পজেটিভ এসেছে।

এর আগে ক‌রিমগ‌ঞ্জের মুসলিম পাড়ায় করোনায় মারা যাওয়া ঢাকাফেরত এক ব্যবসায়ী, তার স্ত্রী, মা ও ভাই এবং হোসেনপুরে এক বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে, কিশোরগঞ্জ শহরের আলোর মেলা এলাকার একজন চিকিৎসক, বত্রিশ জেলা সরণী মোড় এলাকায় একজন বয়ষ্ক নারী, ভৈরবে কর্মরত একজন পুলিশ সদস্য, ইটনা উপজেলার পাগলসী গ্রামের একজন নারী, একই উপজেলার বেতেগা গ্রামের একজন ইউনিয়ন পরিষদ সদস্য, পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী চরপাড়া গ্রামের একজন কৃষকের নমুনা পরীক্ষার রিপোর্ট কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট আসে।

আরও পড়ুন : কিশোরগঞ্জ লকডাউন
 
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনাভাইরাস পজেটিভ দুইজন রোগী এবং করোনা সন্দেহে পাঁচজন রোগী (সাসপেক্ট রোগী) ভর্তি রয়েছেন। এ পর্যন্ত ২০৬ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে ১৫ জনের মধ্যে করোনাভাইরাস ধরা পড়ে। তবে ২০৬ জনের মধ্যে আজ আরও ২৭ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।