কিশোরগঞ্জে আরও ৩ জন করোনা আক্রান্ত
কিশোরগঞ্জে নতুন করে চিকিৎসকসহ আরও ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই মোট ১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন একজন।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মজিবুর রহমান মঙ্গলবার বলেন, আক্রান্তদের মধ্যে করিমগঞ্জে এক চিকিৎসকসহ দুজন আর ভৈরবের একজন রয়েছেন।
এর আগে সোমবার কিশোরগঞ্জে নতুন করে দুই চিকিৎসকসহ চারজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।
আরও পড়ুন : কিশোরগঞ্জে ১৪২ বস্তা সরকারি চাল উদ্ধার, আটক ৪
এখন পর্যন্ত জেলার করিমগঞ্জে আটজন, কিশোরগঞ্জ সদরে দুজন, পাকুন্দিয়ায় দুজন, হোসেনপুরে একজন, ভৈরবে তিনজন, ইটনায় দুজনসহ মোট ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করিমগঞ্জে একজন মারা গেছেন।