ইসলামী ঐক্যজোটের সঙ্গে বৈঠক খালেদা জিয়ার

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ ইসলামী ঐক্যজোট নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ রাত ৯টা ২৫ মিনিটের দিকে এ বৈঠক শুরু হয়। শেষ হয় রাত সাড়ে ১০টায়। বৈঠকে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান এডভোকেট মাওলানা আব্দুর রকিবসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বিজেপির চেয়ারম্যানর ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও বিএনপির যুগ্ম মহাসচিন মো. শাহজাহান এ বৈঠকে উপস্থিত ছিলেন।
এর আগে আজ বিকেলে এডভোকেট মাওলানা আব্দুর রকিব গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সঙ্গে ইসলামী ঐক্যজোট অতীতে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতে থাকবে।
উল্লেখ্য, একইদিন সকালে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সঙ্গে ‘ইসলামী ঐক্যজোট’ আর নেই বলে ঘোষণা দেন মাওলানা আব্দুল লতিফ নেজামী। এর কিছুক্ষণ পরই বিকেলে মাওলানা আব্দুর রকিব সংবাদ সম্মেলন করে দলীয় অবস্থান ব্যাখ্যা করেন।