মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কি‌শোরগঞ্জে একদি‌নে ২৯ জ‌নের নমুনায় প‌জে‌টিভ ১৮

প্রতিনিধি ৮৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

কি‌শোরগ‌ঞ্জে একদি‌নে রেকর্ড ১৮ জন নতুন ক‌রে ক‌রোনাভাইরা‌সে শনাক্ত হয়েছেন। মাত্র ২৯ জ‌নের নমুনা পরীক্ষা ক‌রে নতুন ক‌রে ১৮ জন ক‌রোনায় শনাক্ত হয়। গত ১৫ এপ্রিল ঢাকায় পাঠা‌নো ২৯ জ‌নের নমুনা পরীক্ষা ক‌রে শুক্রবার (১৭ এপ্রিল) এই ১৮ জ‌নের কো‌ভিড-১৯ প‌জে‌টিভ হওয়ার খবর জানা যায়।

জেলার সি‌ভিল সার্জন ডা. মো. মু‌জিবুর রহমান এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এদের মধ্যে চারজন ডাক্তার ও দুইজন পু‌লিশ সদস্য র‌য়ে‌ছেন। এর আগে, সাতজন ডাক্তার ও দুইজন পু‌লিশ সদস্য শনাক্ত হয়। এ নি‌য়ে জেলায় করোনা রোগীর সংখা দাঁড়ালো ৫২ জ‌নে। একই সঙ্গে জেলার ১৩টি উপ‌জেলার সবগুলোতে ক‌রোনা রোগী পাওয়া গেছে। এখন পর্যন্ত জেলায় শনাক্ত হওয়া‌দের ম‌ধ্যে একজনের মৃত্যু হ‌য়ে‌ছে।

তাদের মধ্যে বা‌জিতপুর উপ‌জেলায় (২),  কু‌লিয়ারচর (৩), তাড়াইল (২) অষ্টগ্রাম (১) মিঠামইন (৩) ক‌টিয়াদী (১) নিকলী (১) ভৈরবে (৫)।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, করোনার লক্ষণ দেখা দেয়ায় গত ২৪ ঘণ্টায় ৯৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ১৪ এপ্রিল পর্যন্ত ২৮১ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছিল।


আক্রান্তদের মধ্যে ৬ এপ্রিল করিমগঞ্জে একজন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন তার মা, ভাই, বোনসহ করিমগঞ্জ হাসপাতালের দুই ডাক্তার। আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে আছেন ৭ জন।

একই হাসপাতালে আরও দু’জন ভর্তি আছেন উপসর্গ নিয়ে। ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতলে দুই জন এবং কুর্মিটোলা হাসপাতালে একজন ভর্তি আছেন। আক্রান্ত বা‌কিরা বাড়িতে আইসোলেশনে আছেন।