মাগুরার গাংনী গ্রামে লুটপাট ও সংঘর্ষ (ভিডিও)

মোঃ সোহেল রানা (মাগুরা জেলা প্রতিনিধি): মাগুরা সদর উপজেলার গাংনীর পাটোখালি গ্রামের জাহিদ বিশ্বাস ও রহমান মোল্লার নেতৃত্বাধীন দুটি গ্রুপের মধ্যে র্দীঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে ২৩ ডিসেম্বর জাহিদ বিশ্বাসের সর্মথক নজির বিশ্বাস প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন।
পরে ৩ জানুয়ারি তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পড়ে নজির বিশ্বাস এর পক্ষে একটি মামলা করা হয়। মামলার কারনে রহমান মোল্লার লোক জন বাড়ি ঘর ছেড়ে চলে যায়। গ্রামে শুধু মহিলারা বসবাস করছে। এই সুযোগে জাহিদ বিশ্বাস সহ তার দলের লোকজনরা প্রতিপক্ষ রহমান মোল্লার সমর্থকদের বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুর চালায়।

মহিলারা তাদের বাধাদিতে গেলে তারা তাদের উপর মারধর করে। এত ২০ জন আহত হয়। তাদেরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। জাহিদ বিশ্বাস এর লোকজনেরা তাদের বাড়ির মালামাল লুট করে। তারা প্রায় ৪০ বাড়ি ভাঙচুর করে।

জেলা সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭৩ রাউন্ড রাবার বুলেট ছোঁড়া হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
magura
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৮-০১-২০১৬ইং/মোঃ সোহেল রানা/নিঝুম