মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

হবিগঞ্জে পিকআপ উল্টে দুইজন নিহত

প্রতিনিধি ৮৫ বার পঠিত ২ মিনিটের পাঠ

হবিগঞ্জের মাধবপুরে রডবোঝাই পিকআপ উল্টে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

শনিবার বেলা সাড়ে ১২টায় মাধবপুর-মনতলা সড়কের আলাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বানিয়াচং উপজেলার রায়ের পাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে হবিবুর রহমান (৩৫) ও নোয়াখালি জেলার বেড়মগঞ্জ উপজেলার খাঁনপুর সফিউল্লাহর ছেলে দিদারুল ইসলাম (৩২)।

মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, রডভর্তি একটি পিকআপ মাধবপুর উপজেলার মনতলা থেকে বানিয়াচং যাচ্ছিল। এ সময় ড্রাইভার ও হেলপার ছাড়াও ট্রাকের উপরে ৪ জন শ্রমিক ছিলেন। পথিমধ্যে আলাপুর এলাকায় পৌঁছলে ট্রাকটি রাস্তায় থাকা একটি গর্তে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের ওপরে থাকা চারজন রডের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজনের সহযোগিতায় মাধবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।