মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

দেশে করোনায় মৃত্যু বেড়ে ২৮৩, আক্রান্ত ১৮,৮৬৩

ডেস্ক রিপোর্ট ৬৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

দেশে চব্বিশ ঘণ্টায় আরও ১,০৪১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় মোট আক্রান্ত ১৮ হাজার ছাড়িয়েছে। বেড়েছে মৃত্যুও।

বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪ জনের। তাতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৮৩ জন।

এক হাজার ছাড়ানো নতুন আক্রান্ত নিয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১৮,৮৬৩ জন।

করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে বৃহস্পতিবার দুপুরে এসব হালনাগাদ তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।