মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

জেলেদের চাল আত্মসাত করা বরগুনায় দুই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

মো. খালেদ মোশাররফ সোহেল ৬৯ বার পঠিত ২ মিনিটের পাঠ

জেলেদের চাল আত্মসাতের দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই ইউপি চেয়ারম্যান ও দুই মেম্বারকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

বরখাস্তকৃতরা হলেন, বরগুনা সদর উপজেলার ৯ নম্বর বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান ও ডিএন কলেজের অধ্যক্ষ শাহ নেওয়াজ সেলিম, ১০ নম্বর নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম গোলাম কবির এবং এই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার হানিফ ও ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার হারুন মিয়া।

বরখাস্ত আদেশে বলা হয়েছে, নিয়মবহির্ভুতভাবে মৎস্য ভিজিএফের চাল ৮০কেজির স্থলে ৬০কেজি করে জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়াও বালিয়াতলী ইউনিয়নের দুই গ্রামপুলিশকে জেলেদের চাল প্রদান করার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। উল্লেখিত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের সুপারিশ এর ভিত্তিতে তাদেরকে বরখাস্ত করা হলো।

বরগুনার জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ বরখাস্ত আদেশের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চিঠির ভিত্তিতে ইতোমধ্যেই উপজেলা নির্বাহী অফিসারকে চিঠি ইস্যু করা হয়েছে। বিধি মোতাবেক এখন থেকে দুটি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে প্যানেল চেয়ারম্যানগণ দায়িত্ব পালন করবেন ।’