কিশোরগঞ্জে ৩০ ধূমপায়ীকে জরিমানা
আশরাফ আলী (কিশোরগঞ্জ প্রতিনিধি): পাবলিক প্লেসে ধূমপান করার দায়ে ৩০ ধূমপায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) সংশোধন আইন, ২০১৩ ভঙ্গ করে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাস ও জেলা সদর হাসপাতাল, জেলা প্রশাসকের কার্যালয় এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান করার দায়ে ৩০ ব্যক্তিকে জরিমানা করেছে মোবাইল কোর্ট।
গতকাল মোবাইল কোর্ট পরিচালনাকালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) সংশোধন আইন, ২০১৩ ভঙ্গের কারণে উক্ত আইনের ৪ এর ২ উপধারা অনুযায়ী তাড়াইলের আতাউর রহমান, কাউয়ুম ও গোপাল চন্দ্র ঘোষ, বাজিতপুরের জমির আলী ও জহির, করিমগঞ্জের রুহুল আমীন, মোঃ সবুজ মিয়া, রুকুন ও মোবারক, কিশোরগঞ্জ সদর উপজেলার মামুন, মাহবুব আলম, আনিছ, সাদেক, শফিকুল আলম, সুমন, হযরত আলী, আঃ করিম, শাহাজাহান, আজাউদ্দিন, কাজল মিয়া ও দিলীপ, অস্টগ্রামের উসমান ও রইছ মিয়া, পাকুন্দিয়ার কামরুল হাসান, ওয়াহিদ, সেলু ও রেনু মিয়া, মিঠমইনের কবির হোসেন, কুলিয়ারচরের মোঃ ওমর ফারুক, এবং নান্দাইলের আঞ্জু মিয়া প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো: আক্তার জামীল।
এ সময় তার সাথে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১২-০১-২০১৬ইং/মইনুল হোসেন