ঈশ্বরগঞ্জেে পলিথিন ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ পলিথিন রাখায় এক ব্যবসায়ীকে দেড় লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। জব্দ করা হয়েছে প্রায় ১০০ কেজি পলিথিন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাকির হোসেন অভিযান চালিয়ে ওই দণ্ডাদেশ আরোপ করেন ।
উপজেলার আঠারবাড়ি রায়বাজারে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবসা চালিয়ে যাচ্ছে এক ব্যবসায়ী এমন খবর পান উপজেলা নির্বাহী অফিসার। বৃহস্পতিবার দুপুরে আঠারবাড়ি বাজারের মা-বাবা স্টোরে পাওয়া যায় এই পলিথিন। ওই সময় পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বিক্রির অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এ মোবাইল কোর্ট পরিচালনা করে আড়াই মণ (১০০ কেজি) পলিথিন জব্দ এবং বিক্রেতা মো. মাসুদ মিয়াকে দেড় লাখ টাকা অর্থদণ্ড আরোপ করেন ।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাকির হোসেন বলেন, নিষিদ্ধ আড়াই মণ পলিথিন জব্দ ও ব্যবসায়ীকে দেড় লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।