মিজোরামে ভূমিকম্প, কেঁপে উঠলো সিলেট
বাংলাদেশের পূর্বে ভারতের মিজোরাম রাজ্যে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। এতে কেঁপেছে বাংলাদেশের সিলেট অঞ্চল।
রোববার বিকাল ৪ টা ৪৬ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।
আবহাওয়া অফিসের তথ্যমতে, রিখটার স্কেলে রোববারের ভূমিকম্পের মাত্রা ছিলো ৫.২। মিজোরামের আইজল জেলার জনবহুল শহর দারলবনের ২৪ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তিস্থল।
রোববার ছিল বলয়গ্রাস সূর্যগ্রহণ। সারাদেশের মতো সিলেট থেকেও দেখা যায় এই সূর্যগ্রহণ। দুপুরে সূর্যগ্রহণ শেষ হওয়ার পরই ভূমিকম্প অনুভূত হয়।
এমনিতেই ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত সিলেট। ফলে মৃদু ভূমিকম্পেও এই এলাকায় আতঙ্ক দেখা দেয়। তবে তাৎক্ষণিকভাবে আজকের ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।