দিনাজপুরে নিম্নাঞ্চল প্লাবিত
কয়েকদিনের টানা বৃষ্টির কারনে দিনাজপুরে বন্যার আশঙ্কা করছে দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড।
দিনাজপুরের পানি উন্নয়ন বোর্ডের একাধিক কর্মকর্তার সাথে কথা বলে জানা যায়, কয়েকদিনে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভারী বর্ষনের কারনে ছোট করতোয়া ও পূনর্ভবার পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
এদিকে আত্রাই নদীর পানি বিপদসীমার ১ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়ে দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড।
তারা আরো বলেন আজকে সারাদিন বৃষ্টি অব্যাহত থাকলে আত্রাই নদীর পানি বিপদসীমা অতিক্রম করবে। আগামী ১০ দিন আরো ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে খানসামা উপজেলা কৃষি অফিস।
এদিকে দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল এরই মধ্যে প্লাবিত হয়েছে।