মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

দেশে একদিনে ৪০ মৃত্যু, শনাক্ত ৩৮৬৮

ডেস্ক রিপোর্ট ৭০ বার পঠিত ১ মিনিটের পাঠ

চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৮ হাজার ৪৯৮ টি নমুনা পরীক্ষা করে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে ৩ হাজার ৮৬৮ জনের শরীরে।

এই নিয়ে দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬৬১ জন। আর আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জন। আর নতুন ১ হাজার ৬৩৮ জন নিয়ে মোট সুস্থ হলেন ৫৩ হাজার ১৩৩ জন।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে শুক্রবার দুপুরে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।