মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

জিএম কাদের হলেন জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬১ বার পঠিত ১ মিনিটের পাঠ

g_m_kader

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে দলের কো- চেয়ারম্যান করা হয়েছে।

আজ রবিবার জাপা চেয়ারম্যান এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ রবিবার রংপুরে এক কর্মী সম্মেলনে পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদেরকে দলের কো- চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন।
আগামী এপ্রিল মাসে জাপার কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠানের ঘোষণা দেয়া হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।
এ বিষয়ে এতে আরও বলা হয়, পার্টি চেয়ারম্যান জাতীয় পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠানের জন্য জনাব গোলাম মোহাম্মদ কাদেরকে আহ্বায়ক এবং জনাব এবিএম রুহুল আমীন হাওলাদারকে সদস্য সচিব করে জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করেছেন।