মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভালুকায় কাভার্ডভ্যান চাপায় কিশোরগঞ্জের শ্রমিকের মৃত্যু

মোঃ তোফাজ্জল ৬৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

ময়মনসিংহের ভালুকায় কাভার্ডভ্যান চাপায় হানিফ (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডস্টোর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহির উদ্দিন মোহাম্মদ তৈমুর আলী জানান, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর বাজার এলাকায় বাইসাইকেল আরোহী হানিফ ইউটার্ন নেয়ার সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি জীপ গাড়ীকেও ধাক্কা দিয়ে কাভার্ডভ্যানটি পালিয়ে যায়।

নিহত হানিফ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার কুড়িমারা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।