মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বিএনপিকে ফিনিক্স পাখির সঙ্গে তুলনা করতে চাই : খন্দকার মোশাররফ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬১ বার পঠিত ২ মিনিটের পাঠ
Khondokar Mosarraf Pic
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমঃ

বিএনপিকে ফিনিক্স পাখির সঙ্গে তুলনা করতে চাই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এটা গ্রিক একটা উপখ্যান। এই পাখি যেসব উপকরণ দিয়ে বাসা বানায়, পাখিটা মারা গেলেও সেখান একটা ডিম থাকলেও ওই পাখির জন্ম হয়।

এই পাখিকে গুলি করলে তার প্রতিটি রক্ত বিন্দু থেকে এক-একটা ফিনিক্সের জন্ম হয়। ওই পাখির মতোই এই বিএনপি।
আজ সোমবার সন্ধ্যায় রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, এইচ এম এরশাদের সময় হুদা-মতিন বিএনপি করে দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছিল, সেটা সফল হয় নাই। সেসময় আমাদের আজকের কাণ্ডারি বেগম খালেদা জিয়া এসে মূলধারার বিএনপির ঝাণ্ডা তুলে ধরেছিলেন।
তিনি বলেন, ১/১১ নামে একটা অদ্ভুদ ধরনের সরকারের সময়েও বেগম খালেদা জিয়াকে মাইনাসের উদ্দেশ্য নিয়ে শহীদ জিয়া পরিবার, তার দল ও দলের সিনিয়র নেতাদের কীভাবে নির্যাতন করা হয়েছিল। আজকেও জাতীয়তাবাদী দলকে নিশ্চিহ্ন বা দুর্বল করার জন্য নানা রকম ষড়যন্ত্র চলছে।
অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সেলিমা রহমান, শামসুজ্জামান দুদু, এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, ফজলুল হক মিলন, আসাদুজ্জামান রিপন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, নুরী আরা সাফা, শিরিন সুলতানা, কাজী আবুল বাশার, আনোয়ার হোসেন, হাফেজ আবদুল মালেক ও শাহ নেসারুল হক।