মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

প্রতিনিধি ৭৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

জামালপুরের মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) দুপুরে মেলান্দহের পৌর শহরের কাজিরপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমানউল্লাহ আকাশ নামে ৫ বছর বয়সি শিশুর মৃত্যু হয়েছে। নিহত আকাশ ইসমাইল হোসেনের ছেলে।

পৌর কাউন্সিলর মিজানুর রহমান মুকুল জানান, ওই শিশুটি রোববার সকাল সাড়ে ১১ টার দিকে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় বিদ্যুতের খুঁটির সাথে ডিশ লাইনের ঝুলন্ত বিদ্যুৎ পরিবাহী জিআই তার স্পর্শ করার সাথে সাথেই ওই শিশুর মৃত্যু হয়।

বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যুর খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন এবং পৌর মেয়র আলহাজ শফিক জাহেদী রবিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে একই উপজেলার ঘোষের পাড়া ইউনিয়নের পশ্চিম ঘোষের পাড়া গ্রামে রোববার দুপুর ২টায় খালেক আকন্দ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে। নিহত খালেক ওই গ্রামের মৃত আইয়ুব আলী মুনশির ছেলে।

ঘোষের পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান জানান, কৃষক খালেক বাড়ীর পাশে সেচের পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।