বিএনপির কাউন্সিলের তোড়জোর চলছে বলে গণমাধ্যমে খবর প্রকাশের মধ্যে শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এই আশার কথা জানান তিনি।
রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে বসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ওই বৈঠকে দলের আগামী কাউন্সিল নিয়ে আলোচনা হবে বলে গণমাধ্যমের খবর।
স্থায়ী কমিটির বৈঠকেই ফখরুলের ‘ভারমুক্তি’ ঘটার আশার প্রকাশ করেন হাছান মাহমুদ।
“বেগম জিয়া ও তার ছেলে তারেক রহমান ছাড়া বিএনপির সব স্থায়ী কমিটির সদস্য অস্থায়ী। বেগম জিয়া এই অস্থায়ী সদস্যদের নিয়ে মিটিং করবেন। আমরা আশা করছি, বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম এই অস্থায়ী কমিটির মিটিংয়ে ভারমুক্ত হবেন।”
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর ২০১১ সাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করছেন ফখরুল। তারপর দলের আর কোনো কাউন্সিল হয়নি।
দেশে ‘গণতন্ত্র নেই’ বলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তাকে হুঁশিয়ারও করেন ক্ষমতাসীন দলের নেতা হাছান মাহমুদ।
“ফখরুল সাহেব, আপনি সংযতভাবে কথা বলুন। সাথে সাথে আগামীকাল থেকে আপনি ভারমুক্ত হন।”
হাছান বিএনপির সমালোচনা করে বলেন, “দেশ যখন এগিয়ে যাচ্ছে বিএনপি তখন পিছিয়ে যাচ্ছে। তার বাড়ির আঙিনায় এই কারণেই আওয়ামী লীগের সমাবেশ হয় এবং তার ভাতিজা আওয়ামী লীগে যোগ দেয়।”
বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ উত্তর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের এই আলোচনা সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিমও বক্তব্য রাখেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/23-01-2016/মইনুল হোসেন