কলারোয়ায় ভিক্ষুকের মরদেহ উদ্ধার
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা এলাকায় বেতনা নদী থেকে পরশ কুমার বিট (৬০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ১০টার দিকে কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদাহ স্লুইজ গেট সংলগ্ন বেতনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি যশোর জেলার মনিরামপুর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের মৃত রশিক কুমার বিটের ছেলে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারান চন্দ্র পাল জানান, স্থানীয়দের দেয়া তথ্যে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরশ মানসিক ভারসম্যহীন ছিলেন। ভিক্ষা করে বেড়াতেন। ধারণা করছি, রাতের কোন এক সময়ে নদীতে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।