গাজীপুরে জুতার কারখানায় আগুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জুতার কারখানায় আগুন লেগেছে। আজ শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার উলুসারায় অবস্থিত এফবি ফুটওয়্যার কারখানায় আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে কালিয়াকৈর ও মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান হারুন বলেন, এটি জুতার কারখানা হওয়ায় প্রচুর কালো ধোঁয়া বের হচ্ছে, এতে তাদের আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।
তবে আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানান তিনি।