মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট ৭১ বার পঠিত ১ মিনিটের পাঠ

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬০৮ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৮৪ হাজার ৫৬৯ জনের।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।