মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

পুঠিয়ায় আমবাগান থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিনিধি ৭০ বার পঠিত ১ মিনিটের পাঠ

রাজশাহীর পুঠিয়ায় আমবাগান থেকে সাবিনা ইয়াসমিন (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার সকালে উপজেলার পীরগাছা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। 

নিহত সাবিনা ওই গ্রামের জহুরুল ইসলাম ঝনুর স্ত্রী। তবে তার মৃত্যুর কারণ এখনও অস্পষ্ট। 

নিহতের মেয়ে সুলতানা খাতুন বলেন, গতকাল বৃহস্পতিবার বিকালে জমি নিয়ে মা ও দাদির মধ্যে ঝগড়া হয়। এ ঘটনায় বাবা রেগে গিয়ে মাকে থাপ্পড় মারেন। এর পর সন্ধ্যার দিকে নানিবাড়ি যাওয়ার কথা বলে বের হয় মা। সকালে এলাকার স্থানীয় আকালু সরকারের আমবাগানে মায়ের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে আমাদের খবর দেয় লোকজন।

পুঠিয়া থানার ওসি রেজাউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ওই আমবাগান থেকে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। এটি হত্যা না আত্মহত্যা এ বিষয়ে এখনও কিছু বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদ চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।